1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৫ এর সমাপনী আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ অক্টোবর মংগলবার বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আকুয়া সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাসুম প্রধান এবং বিশেষ অতিথি ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আমাদের প্রতিটি শিশু যেন এক একটি প্রদীপ, তাদের ভেতরে লুকিয়ে আছে অপরিসীম সম্ভাবনা। এই প্রদীপগুলোকে সযত্নে লালন-পালন করে, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার মধ্য দিয়েই আমরা আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম নির্মাণ করতে পারি।

তিনি আরো বলেন, শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের অধিকার নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে সবাইকে একযোগে কাজ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশুদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের মতামতকে সম্মান দেওয়া। এই অংশগ্রহণমূলক মনোভাবই গড়ে তুলবে একটি সত্যিকারের শিশুবান্ধব সমাজ।

অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, সমাজকর্মী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট