1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

বগুড়ায় ধানের শীষের পক্ষে গণপ্রচারণা ও লিফলেট বিতরণ

বায়েজিদ হোসেন, বগুড়া।
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বগুড়ায় ধানের শীষের পক্ষে গণপ্রচারণা ও লিফলেট বিতরণ

বায়েজিদ হোসেন, বগুড়া।

বগুড়া সদর উপজেলার ২নং সাবগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চকআলম এলাকায় ধানের শীষের পক্ষে গণপ্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের বগুড়া জেলা সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সামিউল হক সুমন, বগুড়া সদর উপজেলা শাখার সদস্য সচিব ও জেলা প্রজন্ম দলের সাবগ্রাম ইউনিয়ন আহ্বায়ক এবং উপজেলা যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আহাদ আলী খোকন, সাবগ্রাম ইউনিয়নের সদস্য সচিব মোঃ সোহেল রানা ও বগুড়া সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা।

এছাড়াও মোঃ নান্নু শেখ, তৌফিক, আলিফ, সিয়াম, সোহেল, ইফাদ, আজমসহ বহু নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

গণপ্রচারণা ও গণসংযোগে বক্তব্য রাখেন জেলা প্রচার সম্পাদক ও বগুড়া সদর উপজেলা সদস্য সচিব মোঃ রেজাউল সরকার রেজা। তিনি বলেন, “বগুড়ার জন্য ধানের শীষের দরকার। ধানের শীষে ভোট দিলে বগুড়া সহ সারাদেশের উন্নয়ন হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “বিএনপির বিরুদ্ধে সাইবার বুলিং ও অপচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী— এদেরকে প্রজন্ম দলের নেতৃবৃন্দ প্রতিহত করবে।”

রেজা আরও বলেন, “জেলা বিএনপির নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ হিরা ভাইয়ের নেতৃত্বে আমরা প্রতিহত করব, ইনশাআল্লাহ।”

নেতাকর্মীদের উৎসবমুখর উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। কর্মসূচিতে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন আহ্বান জানানো হয় এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট