1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

বেগমগঞ্জে বড়শি প্রতিযোগিতায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

বেগমগঞ্জে বড়শি প্রতিযোগিতায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

জেলা প্রতিনিধি, নোয়াখালী।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১নং আমানউল্যাহপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোবিন্দেরখীল গ্রামে বড়শি প্রতিযোগিতা কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

৫ অক্টোবর স্থানীয় বিএনপি নেতা ওমর ফারুক বাবুর লিজ নেওয়া নাপিতের বাড়ির দিঘিতে এই ঘটনার সূত্রপাত ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, তিনি, ৫ তারিখে দীঘির মাছ ধরার বড়শি প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় দীঘির লিজ নেয়া ব্যাক্তি।

মোট ১৫টি চারা বিক্রির মধ্যে ১নং চারা ক্রয় করেন লতিফপুরের পিচ্চি কাউছার ও মাজহারুল হক নিরব, আর পাশাপাশি ২নং চারা ক্রয় করেন নিজাম ও মাকছুদ পাটোয়ারীসহ কয়েকজন।

প্রতিযোগিতা চলাকালে এক পর্যায়ে মাছ ধরতে গিয়ে এক চারার বড়শি অন্য চারার এলাকায় জড়িয়ে পড়ে, এতে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি শুরু হয়। অভিযোগ অনুযায়ী, কাউছার ও নিরব মাকছুদ পাটোয়ারীকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়।

এর জেরে বুধবার (৮অক্টোবর) সন্ধ্যায় নিজাম ও মাকছুদ পাটোয়ারী নিরবের উপর তার এলাকায় অতর্কিত হামলা চালায়। তবে এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, পিচ্চি কাউছার পূর্বেও একাধিক মামলার আসামি এবং এলাকায় বিভিন্ন সময় সংঘর্ষ ও বিশৃঙ্খলার সাথে জড়িত। দুই পক্ষই দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত, এবং তারা নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যবহার করে দায় একে অপরের উপর চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন, যেন ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষমূলক ঘটনা পুনরায় না ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট