1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

জলঢাকায় সেনা সদস্য লাঞ্ছিত, প্রধান অভিযুক্ত হেলাল মেহেদী সহ চারজন গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

জলঢাকায় সেনা সদস্য লাঞ্ছিত, প্রধান অভিযুক্ত হেলাল মেহেদী সহ চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা বাজারে সংঘটিত সেনাসদস্য মাহমুদুরকে শারিরীকভাবে লাঞ্ছিত করার ঘটনায় চারজনকে গ্রেফতার দেখিয়েছে জলঢাকা থানা পুলিশ। সেনাসদস্য মাহমুদুরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর সিএমএইচে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল হাই জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০’০০ টার দিকে সেনাসদস্য মাহমুদুর রহমান ব্যাক্তিগত কাজে গোলমুন্ডা বাজারে এলে গোলমুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মে. হেলাল উদ্দিন, নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের নির্বাহী সদস্য মেহেূী হাসান, ছাত্রদল কর্মী সাকিব হাসান সহ আরও ১০/ ১২ জন সেনাসদস্য মাহমুদুরকে বাজার সংলগ্ন তথাকথিত আবু সাঈদ ক্লাবে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে তাঁকে সমকামি আখ্যা দিয়ে তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে তার মেসেঞ্জার চেক করতে থাকলে মাহমুদুর এতে বাধা প্রদান করলে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। হেলালের নেতৃত্বে অন্যান্যরা সেনাসদস্য মাহমুদুরকে রশি দিয়ে বেঁধে বেদম মারপিট করতে থাকে। অবস্থা বেগতিক হলে মাহমুদুরকে স্থানীয় চিকিৎসক ডা. সিহাবের চেম্বারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা চলাচালীন মাহমুদুরের গ্রামের লোকজন এসে ডা. সিহাবের চেম্বার ঘেরাও করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে এবং দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে জলঢাকা থানা পুলিশ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যাপক প্রচেষ্টা চালায় কিন্ত সেনাসদস্য মাহমুদুরের গ্রামের কিছু উগ্র তরুনের উস্কানিতে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে ঘটনাস্থলে উপস্থিত জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব আরজু মেহাম্মদ সাজ্জাদ সেনাবাহিনীকে জানালে বিকাল ৪’০০ টার দিকে সেনাবাহিনীট একটি টিম ঘটনাস্থলে এসে অবরুদ্ধ পল্লী চিকিৎসক ডা. সুহাব সহ ছাত্রদল নেতা হেলাল, মেহেদী, রাকিবকে গ্রেফতার করে জলঢাকা থানায় সোপর্দ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা দিয়ে কের্টে প্রেরন করা হয়েছে।

গতকালকের ঘটনার অভিযুক্ত ছাত্রদল নেতা হেলাল উদ্দিন এই প্রতিবেদককে জানান যে, সেনাসদস্য মাহমুদুর ফেসবুকে ফেইক একাউন্ট খুলে দীর্ঘদিন যাবত তাঁকে সহ ক্লাবের অন্যান্যদেরকে সমকামিতায় উদ্বুদ্ধ করে মেসেঞ্জার ও হেয়াটসআ্যাপে বিরক্ত করছিলো। তাঁকে ধরার জন্যে আমরা ফাঁদ পাতি ও আজকে তাঁকে ধরতে সক্ষম হই। তাঁকে ধরার পরে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে কিছু হাতাহাতির ঘটনা ঘটে।

সেনাসদস্য মাহমুদুরের কাছে এ বিষয়ে জানতে চাইলে সে প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে জানায় যে সে সমকামিদের ধরার জন্যেই তাদের গ্রুপে যোগ দিয়েছিলো।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট