1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিরুল কায়সার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

‎কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রসাশক আমিরুল কায়সার।


‎এ কে এম আজাদ

‎​বিশেষ প্রতিনিধি


‎​কুমিল্লার চান্দিনা উপজেলার ইউনিয়ন পরিষদ সচিব এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের জন্য আয়োজিত ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোর সেবার মান বৃদ্ধি এবং দাপ্তরিক কাজে গতি আনাই ছিল এই প্রশিক্ষণের মূল লক্ষ্য,
‎ বুধবার সকাল ১০:০০টা থেকে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার বলেন, জনগণের কাজে আনিত বাজেটের সকল অর্থ জনগণের কল্যাণে ব্যবহার করুন নিজের ব্যক্তিগত কল্যাণে নয়, কোর্স পরিচালক – উপপরিচালক স্থানীয় সরকার কুমিল্লা মোঃ মেহেদী মাহমুদ আকন্দ তার বক্তব্যে বলেন, “সরকার তৃণমূল পর্যায়ে জনগণের কাছে দ্রুততম সময়ে সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর-গণ এই সেবার মেরুদণ্ড, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাদেরকে অবশ্যই স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করতে হবে।”
‎কোর্স সমন্বয়ক হিসেবে কর্মশালাটির আয়োজক ছিলেন ​চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চান্দিনা উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ফয়সাল আল নূর,
‎​ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “বর্তমান সরকার ইউনিয়ন পরিষদগুলোকে শক্তিশালী করতে নানা উদ্যোগ নিয়েছে। এই প্রশিক্ষণে আপনারা যে নতুন ধারণা পেলেন, তা কাজে লাগিয়ে ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।” ভূমি কর্মকর্তা ফয়সাল আল নূর ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা প্রদানে কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে জোর দেন, ​প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ কারী উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান -প্যানেল চেয়ারম্যান – ইউপি সদস্য – ইউপি মহিলা সদস্য এবং ইউপি সচিব ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরগণ সরকারি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার, ডিজিটাল নথি (ডি-নথি) ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ পদ্ধতি এবং নাগরিক সনদের সঠিক ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা লাভ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট