1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

মাগুরায় খাদ্য বান্ধব ডিলারের বিরুদ্ধে চাউল বিতরণের অনিয়মের অভিযোগ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

মাগুরায় খাদ্য বান্ধব ডিলারের বিরুদ্ধে চাউল বিতরণের অনিয়মের অভিযোগ।

রোকেয়া খাতুন, বিশেষ প্রতিনিধিঃ

খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগী পর্যায়ে খাদ্যশস্য(চাউল) বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার তানজির রহমান সোহাগের বিরুদ্ধে।
ভুক্তভোগী ও উপকার ভোগীদের অভিযোগ, গত আগস্ট এবং সেপ্টেম্বর (দুই মাসে) জনপ্রতি ৬০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও ডিলার তাদেরকে ৩০ কেজি করে চাল দিয়েছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সুত্রে জানা যায়, সম্প্রতি মহৃ্মদপুর উপজেলায় ৭০০ জন নতুন উপকারভোগী এ কর্মসূচির আওতায় তালিকাভুক্ত হয়েছেন। তানজির রহমান সোহাগের আওতায় ৪৬ জন নতুন উপকারভোগের নাম তালিকাভুক্ত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বরের মধ্যে আগস্ট সেপ্টেম্বরের চাউল ডিলার পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে। মুঠো ফোনে তানভীর রহমান সোহাগ এর কাছে চাউল দেওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ডিলার তানভীর রহমান চাউল বিতরণে অনিয়মের বিষয়ে অস্বীকার করেন এবং সাক্ষাতে বলবেন বলে জানান। পরবর্তীতে তার মোবাইলে বার বার কল দিলেও মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। চাউল বিতরণের অনিয়মের
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার জানান চাল বিতরণ সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি তদন্ত চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট