1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

দাগনভূঞা উপজেলায় সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত অনেকেই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

দাগনভূঞা উপজেলায় সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত অনেকেই

আবুল হাসনাত তুহিন ফেনী জেলা প্রতিনিধি:

বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯.৪৫ মিনিটে ফেনীর মহিপাল থেকে ছেড়ে আসা মাইজদীগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ এর খুটির সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টমটম এবং হোটেলের উপর উঠে যায়। ঘটনার খবর পেয়ে, স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ১৩ (তের) জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করে।

সর্বশেষ পাওয়া তথ্যে মতে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেছেন। নিহত ব্যক্তিরা হলেন, শামীম আরা বেগম (৫০), স্বামী -শহীদ উল্যাহ, গ্রাম-খুশিপুর, জায়লস্কর ইউপি। মোঃ শ্রাবণ (২০), পিতা-আবদুল মতিন, গ্রাম- দঃ জায়লস্কর, জায়লস্কর ইউপি। ছামিরা (১৫), পিতা- শাহিদুল, দঃ বারাহি গোবিন্দ, জায়লস্কর ইউপি।আহতদের মধ্যে একজন সদর হাতপাতাল ফেনীতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন এবং আট জন উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন,দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীদুল ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে নিহত তিনটি পরিবারকে উপজেলা প্রশাসন,দাগনভূঞার পক্ষ হতে ২০,০০০/ টাকা করে ও ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত, জীবন আরা বেগম, স্বামী – এনামুল হক, গ্রাম- উপদ্দি লামছি, কবিরহাট, নোয়াখালী কে ১০,০০০ টাকা প্রদান করেন।
নিহত ও আহত পরিবারের হাতে নগত অর্থ প্রদানে এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফেনী । এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আহত পরিবার যারা এখনও আর্থিক সহায়তা পায় নি তাদের সাথে যোগাযোগ করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট