1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

খুলনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য নিয়ে বিএনডিপির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

খুলনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য নিয়ে বিএনডিপির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

খুলনায় দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা ও জাতীয় ঐক্য গঠনের সম্ভাবনা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খুলনা চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারীরা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান।সভায় প্রধান অতিথি বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বিএনডিপি’র চেয়ারম্যান ও জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী ও মিডিয়া উইং চীফ শেখ মোস্তাফিজুর রহমান বলেন চলমান প্রেক্ষাপটে গণভোট’ই সমস্যার সমাধান হতে পারে । তিনি দৃঢ়তার সাথে বলেন, সংবিধান সংস্কার, পিআরপি পদ্ধতি নিয়ে যে সকল সমস্যা ইতিমধ্যে সর্বস্তরে আলোচনা হচ্ছে এর থেকে জাতিকে পরিত্রান পেতে হলে, সংবিধান সংস্কার করেই ফেব্রুয়ারীতে নির্বাচন এখন সময়ের দাবী।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহবাজ জামান।বক্তব্য রাখেন করিম ও মোস্তফা, মোঃ জাহাঙ্গীর হোসেন, জোবায়ের ইসলাম অলি, এস কে রিপন, সোহানা খানম প্রমুখ। অনুষ্ঠানটি আয়োজন ও সহযোগিতা করেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র।প্রধান অতিথি শেখ মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীর সংকটাপন্ন। গণতন্ত্রের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তোলা জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যেতে পারে।” তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে হলে রাজনৈতিক স্বার্থের ওপরে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।আমরা চাই, সকল রাজনৈতিক দল একযোগে বসে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করুক।চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান আরও মন্তব্য করেন, “পিআর পদ্ধতি জনগণের কল্যাণ বয়ে আনবে।এটি শুধুমাত্র রাজনৈতিক সমস্যা নয়, বরং একটি দীর্ঘমেয়াদি সমাধান। পিজার পদ্ধতি বাস্তবায়িত হলে সমাজে অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়নের গতি বৃদ্ধি পাবে। এটি দেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ সুগম করবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট