1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবুল হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি:

-দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “স্থানীয় উন্নয়নে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা দাগনভূঞার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্ট চেয়ারম্যান এম এ তাহের পন্ডিতের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) গোলাম মো: বাতেন।

ট্রাস্টের সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) আবুল হাসনাত তুহিন ও সদস্য কামরুল ইসলাম টিটুর যৌথ সঞ্চালনা
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক আবু ইউসুফ, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব সভাপতি আব্দুর রহিম এবং দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপন।

এছাড়াও আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কামরান উল্ল্যাহ ভূঞা, জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মুক্তিযোদ্ধা এ এস এম নুর নবী দুলাল, অধ্যাপক মহি উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি ইমাম হাসান কচি, উপজেলা জেএসডির সভাপতি তাজ উদ্দিন আজাদ, ছাত্র সমন্বয়ক প্রিন্স মো. আজিম ও শাহরিযা মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সিনিয়র সহসভাপতি মাওলানা হেদায়েত উল্ল্যাহ।
ট্রাস্ট আয়োজক কমিটির আহ্বায়ক জাকির হোসেন, ট্রাস্ট ডিরেক্টর তবারক হোসেন সোহেল, আলাউদ্দিন আল হাসান, মোখছেদুর রহমান পাভেল, শাহ আলম, আর্জুন দাস, এম এ আরাফাত ভূঞা, আবদুল আউয়াল মিলন, জাহিদ হাসান, মো. ইমরান হোসেন, মো. সোহেল, মুক্তিযোদ্ধা আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তাজ উদ্দিন, মো. বেলাল, সাংবাদিক মাহাজারুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।

বক্তাগণ বলেন, দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটি মাইলফলক হিসেবে কাজ করছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সামাজিক দায়িত্ব পালনে এই ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ট্রাস্টের চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, এই ট্রাস্ট দাগনভূঞার উন্নয়ন সহ ফেনী জেলায় আরও কার্যকর অবদান রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট