1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

নোয়াখালীতে আম্বার গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে হিন্দু ধর্মাবলম্বীদের অভিযোগ ; পানির বোতল ও ২বস্তা চাল দিয়ে শুভেচ্ছার বদলে অপমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

নোয়াখালীতে আম্বার গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে হিন্দু ধর্মাবলম্বীদের অভিযোগ ; পানির বোতল ও ২বস্তা চাল দিয়ে শুভেচ্ছার বদলে অপমান

নোয়াখালী জেলা প্রতিনিধি।

নোয়াখালীর বেগমগঞ্জে পানির বোতল ও ২বস্তা চাল দিয়ে শুভেচ্ছার বদলে অপমান করল এ মর্মে আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল এর বিরুদ্ধে অভিযোগ করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।

তারা বলেন শারদীয় দুর্গাপূজার সপ্তমীর ব্যস্ত দিনে
তাদেরকে চৌমুহনী বাজারের নিজ বাসভবন হোয়াইট হাউসে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ও চৌমুহনী পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় মর্মে ডেকে এলে গরমে দিনে প্রায় ৩-৪ ঘন্টায় রাজনৈতিক বক্তব্য শুনতে বাধ্য করে।

পরে পানির বোতল, কিছু নগদ অর্থের খাম ও প্রতি মণ্ডপের জন্য ২৫কেজি ২বস্তা করে চাল দিয়ে তাদেরকে অপমান করেছে বলে তারা মনে করে।

শারদীয় দুর্গাপূজার বেগমগঞ্জের কমিটির দায়িত্ব প্রাপ্ত এক ব্যক্তি জানান দূর্গাপূজার মহা সপ্তমীর দিনে ব্যস্ত সময়ের তাদেরকে শুভেচ্ছা বিনিময় করার জন্য ডাকা হলেও অধিকাংশ বক্তারা রাজনৈতিক বক্তব্য দিয়ে আগামী দিনে

আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর সভাপতি শওকত আজিজ রাসেল কে এই এলাকার এমপি নির্বাচন হওয়ার জন্য আহ্বান জানান।

আবহাওয়া গরম হওয়ার কারণে পূজা মন্ডপের অধিকাংশ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এতে বিরক্ত বোধ করেন।
পরে পানির বোতল, প্রতি মণ্ডপে ২৫কেজি ২বস্তা করে চাল ও টাকার খাম দিলে তারা আরো বিরক্ত হন।

তাদের মতে যেখানে একেকটা পূজা মন্ডপে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়। সেখানে বেগমগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ব্যক্তিরা এই সামান্য উপহারের জন্য তাদের সময় নষ্ট করে এখানে আসতে চাইনি।

তারা বিরক্ত বোধ করে ভবিষ্যতে এমন কিছু না করার জন্য আহ্বান জানান।
রাজনৈতিক সভা আর শারদীয় শুভেচ্ছা বিনিময় এক নয়।
তারা আরো বলেন যারা সনাতন ধর্মাবলীদেরকে নিয়ে তামাশা করে তাদেরকে জনগণ কাছে আসতে দিবেনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট