1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখা পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।জামায়াতের কেন্দ্রীয় কমিটির পূর্বসিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটি দাবির পূর্ণ বাস্তবায়ন লক্ষ্যে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আজ ২৬ সেপ্টেম্বরশুক্রবার বিকেল ৫ টায় গফরগাঁও উপজেলার জামতলা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন পাগলা থানা শাখা জামায়াত আমীর মাওলানা এমদাদুল হক।
প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলা জামায়াতের আমির ও ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বারবার কারানির্যাত জননেতা জনাব মাওলানা ইসমাঈল হোসেন সোহেল এরপর উনার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্তগুলোর পূর্ণ বাস্তবায়ন চান। এ সময় তারা বলেন, এই পাঁচ দফা বাস্তবায়িত না হলে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। পিআর পদ্ধতিতে ইলেকশন হলে সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে॥ তখন ফ্যাসিবাদ কায়েম হবার সুযোগ থাকবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট