1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

কেন্দুয়ায় সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

কেন্দুয়ায় সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার লুৎফুর রহমান হৃদয়

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২.৩০ ঘটিকার সময় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী অনেক পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের এডহক ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমেে আলোচনার কার্য শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সিনিয়র সহসভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ভুইঁয়া, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, ছাত্র বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ মামুন, পৌর যুবদলের সদস্য সচিব শান্তি খান,মোজাফফরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুকতন মেম্বার প্রমুখ।

প্রধান আলোচকঃ- সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।

অনুষ্ঠান পরিচালনা করেন- কেন্দুয়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ।

বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু,কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা,কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দলের আহবায়ক ও উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল হক তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ভুইঁয়া,কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি ও চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মাসহ সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।

বক্তব্যে বক্তারা বলেন- উপজেলার শিক্ষারমান ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ধরে রাখার দায়িত্ব উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক এবং অভিভাবকদের। আজ উপজেলা শিক্ষা কর্মকর্তারা কেউ এই অভিভাবক সমাবেশে উপস্থিত নেই। এই ভাবে যদি প্রতিষ্ঠানের প্রতি মূল্যায়ন করা হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের কি হবে?

প্রধান অতিথি বলেন- এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অনেক পুরনো, এই প্রতিষ্ঠানের সন্মান রক্ষা দায়িত্ব আপনার আমার সকলের। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন- সবসময় ছেলে মেয়েদের খুঁজখবর রাখুন, তাদের পাশে থাকুন, তারা কোথায় আছেন, কি করছেন তার খবর নিন।
এই প্রতিষ্ঠানের ছাত্ররা একদিন দেশের মান বয়ে আনতে পারে এটাই আমি বিশ্বাস করি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট