1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

রাজশাহীতে সড়ক ভবনে সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে সড়ক ভবনে সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য।

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী সড়ক ও জনপথ (সওজ) ভবনে সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য সাধারণ ঠিকাদারগণ অতিষ্ঠ বলে অভিযোগ  উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ,নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক ও উপ-বিভাগীয় প্রকৌশলী সড়ক উপ-বিভাগ-১ আব্দুল মান্নাফ আকন্দের নেপথ্যে মদদে সড়ক ভবন ঘিরে একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে। এমনকি তাদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও আওয়ামী সমর্থক ঠিকাদারদের বেছে বেছে কাজ দেওয়ার গুঞ্জন বইছে। এছাড়া নিজেদের পছন্দের ঠিকাদারকে অনিয়মের মাধ্যমে কাজ দিচ্ছেন এমন কথাও শোনা যাচ্ছে। এর আগে থেকেই নানা অনিয়মে জড়িয়ে এখনো বহাল রয়েছেন সওজ’র এই দুই কর্মকর্তা বলে আলোচনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বঞ্চিত ঠিকাদারি প্রতিষ্ঠানের এক স্বত্বাধিকারী বলেন, তারা দুজন এখানে যোগদানের পর সওজ’র প্রায় সব টেন্ডারে অনিয়ম ও কারচুপি করেছেন। তারা টেন্ডার সিডিউল পছন্দের ঠিকাদারদের দিতে নেপথ্যে থেকে কলকাঠি নেড়েছেন। তিনি বলেন, তাদের সময়ে আহবানকৃত টেন্ডার কার্যাদেশ ও বাস্তবায়নকৃত সড়ক-ড্রেন সরেজমিন তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে। বিশেষ করে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর সড়কের ওভার লেভিং ৫০০ মিটার, তানোর-কাশিম বাজার প্রায় ২৭০০ মিটার ও ড্রেন প্রায় ২০০ মিটারসহ বিভিন্ন কাজে নানা অনিয়ম করা হয়েছে।ঠিকাদারি কার্যাদেশ বেচাকেনা নিয়ন্ত্রণ করে আব্দুল মান্নাফ আকন্দ। স্থানীয়রা গোদাগাড়ীর বিজয়নগর ও তানোর-কাশিম বাজার সড়ক সরেজমিন পরিদর্শন পুর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদুক) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগ , কোনো কাজের টেন্ডার আহ্বানের পর কোনো আগ্রহী ঠিকাদার সিডিউল কিনতে গেলে তাদের বলা হয় সিডিউল এখনো দপ্তরে আসেনি। এরপর তারা নানা কৌশলে  কয়েকদিন দপ্তরে অনুপস্থিত থাকেন। এরইমধ্যে দরপত্র ক্রয় ও দাখিলের মেয়াদ শেষ হয়ে যায়। এই সময়ে তারা গোপনে পছন্দের ঠিকাদারদের কাছে সিডিউল বিক্রি ও সরবরাহ করেন। ফলে কাজ পায় তাদেরই পছন্দের ঠিকাদাররা। 
স্থানীয়রা জানান, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে থেকে ১৫ শতাংশ টাকায় তানোর-কাশিমবাজার সড়ক সংস্কার কাজের কার্যাদেশ কিনে কাজটি করেছেন রাজশাহী শহরের রজব আলী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, জনৈক মইনুউদ্দিন নামের এক ঠিকাদার এসব কাজ বিক্রি করেছেন।তিনি বলেন, মান্নাফ সাহেবের নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে। মইনুদ্দিনের লোক রহনপুরের বাবুর কাছে থেকে এসব কাজ কেনা হয়েছে।
এদিকে সড়ক সংস্কারের পুর্বেই সড়কের যাবতীয় তথ্য সংবলিত সাইনবোর্ড সাঁটানোর বাধ্যবাধকতা থাকলেও কোনো সাইনবোর্ড না সাঁটিয়ে। এলাকার মানুষের কাছে তথ্য গোপণ করে তানোর-কাশিম বাজার সড়ক সংস্কারে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রুবেল ইসলাম, সাদিকুল ইসলাম ও আব্দুর রহমান বলেন, গত ১৫ জুন রোববার দিনভর ভারি ও গুড়ি গুড়ি বৃষ্টি হয়।কিন্ত্ত বৃষ্টির মধ্যেই তানোর-কাশিম বাজার সড়কের কার্পেটিং কাজ করা হয়েছিল। এসময় সেখানে সড়ক ও জনপথের (সওজ) কোনো কর্মকর্তার দেখা পাওয়া যায়নি। এছাড়াও স্টিমেট থেকে অনেক কম পাথর দেয়া হয়েছে।
উপজেলা এলজিইডির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সড়কের বেড ঠিকমতো মেরামত না করে এভাবে কার্পেটিং করার কোনো মানে হয় না।এছাড়াও বৃষ্টির 
মধ্যে কার্পেটিং করা হয়েছিল, রোলার করার পর পরই সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে ও কাদাসহ পানি জমেছিল বলে অল্প দিনেই সড়ক আগের অবস্থায় ফিরে গেছে।
এবিষয়ে জানতে চাইলে রাজশাহী সওজ’র নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক এসব অভিযোগ অস্বীকার করে বলেন,কেউ তার কাছে থেকে অবৈধ সুবিধা না পেয়ে এসব অপপ্রচার করছে। এবিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ আকন্দ এসব অভিযোগ অস্বীকার করে বলেন,কার্যাদেশ বেচাকেনার কোনো সুযোগ নাই।তিনি বলেন,শতভাগ কাজ বুঝে নেয়ার পর বিল পরিশোধ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট