1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে ডিলারের বিরুদ্ধে সার চুরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

বার্তা সম্পাদক,আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রোপা আমন মৌসুমে টিএসপি সারের ঘাটতি দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে সার চুরির অভিযোগ উঠেছে পার্থ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বিসিআইসি-বিএডিসির ডিলার রজত ঘোষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

থানা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে রজত ঘোষের গুদাম থেকে ১৩ বস্তা টিএসপি সার পাশের উল্লাপাড়া উপজেলার কুচিয়ামারা বাজারে নেওয়া হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা সারসহ ভ্যান আটক করে থানায় সোপর্দ করেন। পরে ওই রাতে ডিলারের দোকানের কর্মচারী মুর্শিদের নামে মামলা হয়।

অভিযোগ রয়েছে, রজত ঘোষ তাড়াশ পৌর শহরে সার বিক্রির জন্য অনুমোদিত ডিলার হলেও মাধাইনগর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গুদাম করে দীর্ঘদিন ধরে বেশি দামে সার বিক্রি করে আসছেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার কর্মচারী মুর্শিদ চুরি করে সার বিক্রির চেষ্টা করেছেন।

কৃষকরা অভিযোগ করেন, রজত ঘোষ নিজেই নিয়ম বহির্ভূতভাবে অন্য উপজেলায় বেশি দামে সার বিক্রির চেষ্টা করেছেন। এ ঘটনার পর থেকে তার দোকান বন্ধ থাকায় কৃষকরা সার পাচ্ছেন না।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে ১৩ হাজার ৯১০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বিএডিসির ১৭ জন ও বিসিআইসির ১২ জন ডিলারকে মাত্র ৪৮ বস্তা করে টিএসপি সার বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, নীতিমালা বহির্ভূতভাবে বিক্রির চেষ্টা করা সার জব্দ করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মুর্শিদের নামে মামলা হয়েছে। তদন্তে ডিলার রজত ঘোষের সম্পৃক্ততা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট