1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

মা হারানোর ২২ দিন পর ডাকাতে’র আক্রমণে নিহত বাবা, এতিম ২ শিশু”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

“মা হারানোর ২২ দিন পর ডাকাতে’র আক্রমণে নিহত বাবা, এতিম ২ শিশু”

এস এম আকাশ : ইউনিট ইনচার্জ (সি আই ইউ)

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা অংশে ডাকাতদলের হামলায় উখিয়ার এক যুবক নিহত হয়েছেন।

এ সময় ডাকাতদের আঘাতে আরও চারজন গুরুতর আহতের খবর পাওয়া গেছে। ১৯ (সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল্লাহ (৩০) উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা।

গত ২২ দিন আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মারা যান বলে জানিয়েছেন স্থানীয়রা। মাত্র ২২ দিনের মাথায় পরপারে পাড়ি দেওয়া এই দম্পতির পরিবারে দুই শিশু সন্তান রয়েছে।’

ডাকাতি ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ডাকাতের হামলায় একজনের মৃত্যু হয়েছে জেনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জড়িতদের গ্রেপ্তারে রাত থেকেই অভিযান চলছে।’

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে মহাসড়কের মালুমঘাট এলাকায় রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায় ডাকাত দল। এ সময় ডাকাতদের মারধরে গুরুতর আহত হন উখিয়ার মাহমুদুল্লাহ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এছাড়া আহত চারজনকেও স্থানীয়রা হাসপাতালে নেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছেন স্থানীয়রা।’

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন স্পটে ডাকাত দল তৎপর হয়ে উঠেছে।প্রায় গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর ও লুটপাটের ঘটনা ঘটছে।’

উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক রাসেল চৌধুরী বলেন, ২২ দিন আগে প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন মাহমুদুল। রোগাক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রীর মৃত্যু হয়। তাদের সংসারে অবুঝ দুই শিশু সন্তান রয়েছে। জানি না মা-বাবা হারা অবুঝ দুই শিশু সন্তানের ভবিষ্যৎ কি? সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই। এতিম অবুঝ দুই শিশুর দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানাচ্ছি।’

কক্সবাজার জেলা পুলিশের ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী বলেন, কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট