1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

-বার্ষিক সম্মেলনকে ঘিরে সভাপতি পদে প্রার্থী রুহুল হোসাইনের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে সভাপতি পদে প্রার্থী রুহুল হোসাইনের মতবিনিময় সভা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন b
আসন্ন কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে জেলা বিএনপির সহ-সভাপতি ও সভাপতি পদে প্রার্থী রুহুল হোসাইনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জ শহরের সমবায় কমিউনিটি সেন্টারের হল রুমে এ সভা হয়।

আগামী ২০ সেপ্টেম্বর জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে লিখিত বক্তব্যে রুহুল হোসাইন দলের ঐক্য, গণতান্ত্রিক চর্চা ও তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রুহুল হোসাইন বলেন, “বিএনপির প্রকৃত শক্তি হলো তৃণমূল। নেতাকর্মীদের বাদ দিয়ে গোপন চক্রান্ত বা অবৈধ পদ বণ্টন করলে দল সুসংগঠিত হতে পারে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দলীয় নেতৃত্ব নির্বাচন করতে হবে, তবেই বিএনপি আরও শক্তিশালী হবে।”

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে সাংগঠনিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে। এতে তৃণমূল নেতারা বঞ্চিত হচ্ছেন এবং নতুন নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছেন না। এ পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছ নির্বাচন ও গণতান্ত্রিক সংস্কৃতির বিকল্প নেই।

সভাপতি পদে নির্বাচিত হলে দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দেন রুহুল হোসাইন। তিনি বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত সভা, মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রম সক্রিয় রাখা হবে। প্রশাসনিক ও সাংগঠনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, “বিএনপিকে প্রকৃত অর্থে গণমানুষের দলে পরিণত করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আমি সবসময় সামনের কাতারে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

সভাপতি পদে প্রার্থী হয়ে তিনি দলের নেতাকর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট