1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

৩য় দিনের মত নেত্রকোণায় এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

৩য় দিনের মত নেত্রকোণায় এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত

স্টাফ রিপোর্টার লুৎফুর রহমান হৃদয় নেত্রকোনা জেলা

নেত্রকোণায় ২০% বাড়ীভাড়া, ১৫০০টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবী আদায়ের আন্দোলনের অংশ হিসেবে বেসরকারি শিক্ষক কর্মচারীদের আজ ৩য় দিনের মত কর্মবিরতি চলমান রয়েছে। একই দাবিতে আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি (ব্লকেড) ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন। তিনি বিভিন্ন গণমাধ্যমকে বলেন, বুধবার দুপুর ১২টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালিত হবে। সারা দেশের শিক্ষক-কর্মচারীরা দলে দলে যোগ দিন। বিজয় আমাদের সুনিশ্চিত।

এর আগে সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা। তারা জানান, সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হওয়ায় আন্দোলনের পরিধি ধীরে ধীরে বিস্তৃত করা হচ্ছে।

শিক্ষকরা জানান, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।

নেত্রকোণার বিভিন্ন বিদ্যালয় সরেজমিনে ঘুরে দেখা যায় তারা শ্রেণীকার্যক্রম বন্ধ রেখেছেন। তারা জানান, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না। সারা দেশের শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না, বরং আঙিনা ও শিক্ষক লাউঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছেন।

নেত্রকোণার শিক্ষক নেতারা জানান, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত কর্মসূচি আরও জোরদার করা হবে।

এ ব্যাপারে জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কায়সুল আজম বলেন, সারাদেশে চলমান ২০% বাড়ীভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং ৭৫% উৎসব ভাতার দাবীতে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ৩য় দিনের মতো কর্মবিরতি পালন করছি। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের অংশ হিসাবে আমাদের এ কর্মবিরতি চালিয়ে যাব। সকল শিক্ষক কর্মচারীবৃন্দও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পরিষদ নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র পাল বলেন, যৌক্তিক দাবি পূরণের জন্য জোর দাবি জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনের অংশ হিসাবে কর্মবিরতি চালিয়ে যাব। তিনি সারাদেশের শিক্ষক কর্মচারীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা দাবী আদায় না হওয়া পর্যন্ত আপনাদের কর্মসূচী সকল শিক্ষক কর্মচারীবৃন্দও এ ব্যাপারে একমত রয়েছেন বলে তারা জানান।

জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শহীদুল ইসলাম খান বলেন, যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশের ন্যায় আমরা এ কর্মবিরতি চালিয়ে যাব, এর অংশ হিসাবে আজ শাহবাগ ব্লকেড কর্মসূচি চলমান রয়েছে আমরা এর সাথে একাত্মতা পোষণ করছি। নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সকল শিক্ষক কর্মচারীবৃন্দও এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।

উল্লেখ্য, এর আগে রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট