1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

ময়মনসিংহে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-অঞ্চল ময়মনসিংহের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আজ ১৫অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠান। সকালে জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি এক ধরনের শিক্ষা যা শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের শিক্ষার্থীরা খেলাধুলার মধ্য দিয়ে নিজেদের বিকশিত করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহা. নাসির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-অঞ্চলের আওতাভুক্ত ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার খেলোয়াড় ও ক্রীড়া কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ক্রীড়াবিদদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস ও নতুন স্বপ্নের ঝলক। উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো উপ-অঞ্চলভিত্তিক এই প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়রা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। অনুষ্ঠানে অতিথিরা তরুণ ক্রীড়াবিদদের উৎসাহিত করেন এবং প্রতিযোগিতার সফলতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট