1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

কালিয়াকৈরে আলোকিত মানুষ তৈরির কারিগর শিক্ষক নীল মোহন রায়ের ৪৩ তম মৃত্যু বার্ষিকী পালন

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

কালিয়াকৈরে আলোকিত মানুষ তৈরির কারিগর শিক্ষক নীল মোহন রায়ের ৪৩ তম মৃত্যু বার্ষিকী পালন

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

আলোকিত মানুষ তৈরির কারিগর শিক্ষক নীল মোহন রায়ের ৪৩ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। শিক্ষকতার মহান পেশায় তিনি নিজেকে নিয়োজিত করে সততা, নৈতিকতা ও সুশিক্ষা শিক্ষার্থীদের দিয়েছেন।
সেই সময় গ্রামাঞ্চলে মানুষের শিক্ষার প্রতি আগ্রহ কম ছিল। তিনি তখন মানুষকে পড়াশোনার করার উৎসাহ দিয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ছিলেন একজন
হোমিওপ্যাথি চিকিৎসক ও সমাজ সেবক।

নীল মোহন রায়ের ৪৩ তম মৃত্যু বার্ষিকী শুক্রবার পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে গীতা পাঠ, মন্দিরে ভোগ ও প্রসাদ বিতরন করা হয়েছে। ১৯৮২ সালে ১০ অক্টোবর গাজীপুর জেলার কালিয়াকৈরের গোলয়া গ্রামে তিনি মৃত্য বরন করেন।
শিক্ষক নীল মোহন রায় বড়ই বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত শিক্ষকতা করেছেন।

হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে তিনি সুনামের সাথে মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন । বড়ই বাড়ি, গোলয়া, ডাকুরাই, কোন্দাঘাটা, বোয়ালীসহ বিভিন্ন গ্রামের মানুষ সকালে বাড়িতে ভীড় করত। সে সময় চিকিৎসা সেবা গ্রামাঞ্চলে উন্নত ছিল না। তার চিকিৎসা সেবায় শিশুদের ঠান্ডাসহ বিভিন্ন রোগের ঔষধ খেয়ে অনেকেই ভালো হয়েছেন।
শিক্ষক নীল মোহন রায়ের তিন ছেলে, তিন মেয়ে। এ পরিবারে শিশু ছাড়া গ্যাজুয়েশন ডিগ্রির নিচে কেউ নেই । একই পরিবারে তিন ভাইয়ের মধ্যে দুই ভাই পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। একই বাড়িতে দুই বোন এম বি বি এস ডাক্তার । এক ছেলে ও দুই ছেলের বৌ শিক্ষকতা করেন। মেয়ের জামাইরা প্রকৌশলী, শিক্ষক ও চাকরিজীবি। ছেলের মেয়ের স্বামী ম্যাজিস্ট্রেট,এমবিবিএস ডাক্তার। শিক্ষক হিসেবে তিনি পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শিক্ষক নীল মোহন রায়ের মৃত্যু বার্ষিকীতে স্হানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমাজ সেবক, এলাকার মানুষ , প্রাক্তন শিক্ষার্থীরা শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আজ বেঁচে নেই তবুও মানুষের অন্তরে বেঁচে আছেন ও থাকবেন।

অরবিন্দ রায়
০১৯১৮৭৬৭৬৫৫

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট