1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্বে তরুণদের উত্থান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

বাঘায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্বে তরুণদের উত্থান

রাজশাহী জেলা প্রতিনিধি:-রাকিবুল ইসলাম মিঠু।

জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী জেলার বাঘা উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজশাহী মহানগরীর এস.কে ফুড ওয়ার্ল্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভার মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ সুইট সভাপতি এবং তরুণ সংগঠক তন্ময় দেবনাথ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোঃ সুরুজ আলী, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।

নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ মাহমুদ সুইট বলেন, “আমরা সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ রেখে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় অঙ্গীকারবদ্ধ। গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য — সেই চেতনাকেই আমরা ধারণ করব।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গঠনমূলক সাংবাদিকতা চর্চায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।”

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিকদের পেশাগত ও নৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির অনুমোদনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, যুগোপযোগী ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট