1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

কুমিল্লা: উপমহাদেশের ঐতিহ্যের জনপদ, বিভাগ চাই কুমিল্লা নামেই। সাংবাদিক ও মানবাধিকার সংগঠক সেলিম রানা জোর কন্ঠে বিভাগ চায়।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

🏛️ কুমিল্লা: উপমহাদেশের ঐতিহ্যের জনপদ, বিভাগ চাই কুমিল্লা নামেই। সাংবাদিক ও মানবাধিকার সংগঠক সেলিম রানা জোর কন্ঠে বিভাগ চায়।

স্টাফ রিপোর্টার অমিত তালুকদার

উপমহাদেশের ঐতিহ্য ও গৌরবের জনপদ কুমিল্লা বাংলাদেশের অন্যতম প্রাচীন জেলা। উপজেলাভিত্তিক সংখ্যায় এটি ‘এ’ শ্রেণিভুক্ত জেলা। প্রায় ৬২ লক্ষ মানুষের বসবাস এই সমৃদ্ধ জনপদে। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি কিংবা স্বাস্থ্য—সব ক্ষেত্রেই কুমিল্লা এগিয়ে।

কুমিল্লা জেলার মানুষ দেশ পরিচালনায় নানা গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োজিত—শিক্ষাবিদ, রাজনীতিবিদ, আইনজীবী, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, ক্রীড়াবিদ, বিজ্ঞানী—সব শ্রেণি-পেশার মানুষের অবদান অনন্য। একসময় কুমিল্লা ছিল “ব্যাংক আর ট্যাংকের শহর” নামে পরিচিত।

এখানে রয়েছে কুমিল্লা ইপিজেড, বিবিরবাজার স্থলবন্দর, কৃষি ও মৎস্য খাতে অভূতপূর্ব উন্নয়ন। দাউদকান্দির প্লাবনভূমির মাছ আজ জাতীয় অর্থনীতিতে অসামান্য অবদান রাখছে। প্রবাসী কুমিল্লাবাসীর পাঠানো রেমিটেন্সও দেশের শীর্ষে অবস্থান করছে।

কুমিল্লার খাঁদি, তাঁতশিল্প, মৃৎশিল্প, কুটিরশিল্প ও ময়নামতির শীতলপাটি বিশ্বব্যাপী খ্যাত। এখানকার মাতৃভান্ডারের রসমালাই বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে।

অষ্টাদশ শতাব্দীতে নির্মিত কোটবাড়ির শালবন বৌদ্ধবিহার, ময়নামতি জাদুঘর, লালমাই পাহাড়, বার্ড (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি), কুমিল্লা সেনানিবাস, ওয়্যার সিমেট্রি, বিমানবন্দর, দীর্ঘ রেললাইন—সব মিলিয়ে কুমিল্লা ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন।

শিক্ষাক্ষেত্রেও কুমিল্লার অবদান অনন্য। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, ভিক্টোরিয়া কলেজ, সরকারি কলেজ, জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এই জেলার গৌরব বহন করছে।

এ মাটিতে জন্ম নিয়েছেন নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানী, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত, সঙ্গীত সম্রাট শচীন দেব বর্মণ, পল্লী উন্নয়নের কারিগর ড. আখতার হামিদ খানসহ অসংখ্য গুণীজন।

ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা সংগ্রাম—প্রত্যেক ধাপে কুমিল্লাবাসীর অবদান ছিল অনস্বীকার্য।

তবু আজও বিভাগ হওয়ার মতো সব যোগ্যতা থাকা সত্ত্বেও কুমিল্লা বারবার বঞ্চিত।
আমরা আর বঞ্চিত হতে চাই না — আমরা চাই বিভাগ, চাই কুমিল্লা নামেই!

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট