1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

বাকেরগঞ্জে কৃষক সোহেল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জে কৃষক সোহেল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন :

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জে কৃষক সোহেল খানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বেলা ১-২টা পর্যন্ত উত্তর কবাই গ্রামবাসী বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সদররোড হয়ে বাকেরগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সোহেল খানের স্ত্রী সাজেদা বেগম, পিতা নুর ইসলাম হাওলাদার, মাতা নিলুফা বেগম, আয়শা বেগম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আল আমিন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তরমুজ চাষের জমি লিজ না দেয়ায় গত ২৭ সেপ্টেম্বর রাতে কৃষক সোহেল খানকে কবাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি শাহিন হাওলাদার ও শওকত খান এলাকায় মত সৃষ্টি করে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডে তাদের সাথে ৪০-৪৫ জন লোক সহায়তা করে। এ ঘটনায় ২৮ সেপ্টম্বর নিহতের মা নিলুফা বেগম বাদী হয়ে নামধারী ১২ জনসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর পুলিশ আসামি শাহিন হাওলাদার, শামিম হাওলাদার ও শওকত খানসহ ৩ জনকে গ্রেফতার করলেও বাকি আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে।
বক্তারা আরো বলেন, মামলা দায়ের করার পর থেকে সন্ত্রাসী শাহিন হাওলাদারের সন্ত্রাসী বাহিনী মামলা তুলে নিতে নিহত সোহেলের স্ত্রী সাজেদা বেগম ও মা নিলুফা বেগমকে অব্যাহত হুমকি দিচ্ছে। সোহেল হত্যার বাকি আসামিরা গ্রেফতার না হওয়ায় তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী অবিলম্বে কৃষক সোহেল খানের হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের মাধ্যমে ফাঁসির দাবী জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট