1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, আপনারা যে ‘নতুন দেশের’ কথা তুলে ধরে জাতির কাছে আত্মপ্রকাশ করেছেন,এ প্রশ্ন তুলেছেন বাংলাদেশ তৃণমূল পার্টির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক কমরেড সজিবুল হক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, আপনারা যে ‘নতুন দেশের’ কথা তুলে ধরে জাতির কাছে আত্মপ্রকাশ করেছেন,

বার্তা সম্পাদক জাহাঙ্গীর হোসেন

তা আসলে ছিল একটি বিশাল আপামর জনতার সংগ্রাম যা শুরু হয়েছিল কোটা সংস্কারের মধ্যে দিয়ে, যা আপনারা নিজেদের সাফল্য হিসেবে দাবি করছেন। যে গণঅভ্যুত্থানকে আপনি ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে আখ্যায়িত করছেন, সেটি ছিল দেশের কোটি কোটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি এবং দীর্ঘ সংগ্রামের ফল, যার মূল শক্তি ছিল সাধারণ জনগণ, অথচ আপনারা এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড সেজেছেন। আজকে, আপনি সেই গণঅভ্যুত্থানকে নিজেদের গৌরবের গল্পে পরিণত করেছেন এবং তার সফলতার পুরোপুরি আপনার সরকারের অঙ্গীকারভঙ্গের মাধ্যমে ভোগ করছেন দুই ছাত্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা এবং কিংস্‌ পাটি নামে খেত এনসিপি এবং আপনাদের অন্তর্বর্তী সরকারের কিছু সংক্ষক উপদেষ্টাকে বাঙালি জাতি এখনো চিনে না, জানেন না তাদের দেশের প্রতি অবদানের কথা।
আর এখন আপনাদের ব্যর্থতা ও অন্যায়কে ঢাকার জন্য অন্তর্বর্তী সরকারের শপথ নেবার পরপরে যে অন্যায়ের কাছে ক্ষমতাকে দীর্ঘায়িত করার লোভে ১৮ কোটি মানুষের স্বপ্ন ও মুক্তি হবার আকাঙ্ক্ষা বলিদান দিয়েছেন আর তা হচ্ছে আপনার নির্লিপ্ত জবানবন্দী। আপনি বলেছেন অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও জামায়াতে ইসলামী কাড়াকাড়ি করে প্রশাসনিক জায়গাগুলোতে তাদের লোক নিয়োগ করিয়েছে। নিয়োগের আগে তারা সংস্কারের জন্য সরকারকে যত সময় লাগে দেওয়ার পক্ষে ছিল। তবে নিয়োগ শেষ হওয়ার পরপরই ডিসেম্বর মাস থেকে তারা অসহযোগ শুরু করে দিয়েছে আরও বলেছেন রাজনৈতিক দল ও আমলাদের সহযোগিতার কথা, বলেছেন ‘বাংলাদেশে সবাই গোষ্ঠীস্বার্থের জন্য কাজ করে। জাতীয় স্বার্থ দেখে না।
আপনার এবং আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে আমার কয়েকটি প্রশ্নঃ
 তাহলে সংস্কারের নামে ক্ষমতাকে দীর্ঘায়িত করার লোভ আপনাদের সরকারের ছিলো না?
 আপনারা কি নতুন স্বৈরাচার সরকারের বীজবপণ করে গেলেন নাহ বাংলাদেশের মাটিতে?
 রাজনৈতিক দলগুলোর অন্যায় আবদার মেনে নেবার কারণ কি যেখানে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছেন?
 এমন পরিস্থিতিতে কেন আপনি এবং আপনার সরকার পদত্যাগ করা কিংবা প্রেসবিফিং দেবার প্রয়োজন মনে করেন নাই?
 সরকার গঠন করেও অন্যান্য রাজনৈতিক দলের লোভনীয় প্রস্তাবের জালে অন্তর্বর্তী সরকার কেনো পা দিলেন?
আপনারা তো এই দেশের ১৮ কোটি মানুষের সাথে গাদ্দারি করেছেন, গাদ্দারি করেছেন আপনাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার নির্লিপ্ত বাসনা থেকে, ক্ষমতার চেয়ারে বসে ভুলে গেছেন ২০২৪ সালের আগস্টের ২০০০ শহীদের আত্মদান ও হাজার হাজার আহতদের কথা। অথচ এদের প্রতিনিধি হিসেবেই আপনাদের শপথ নেবার কথা।
এখন আমাদের প্রচন্ড জানার ইচ্ছে, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য জামাত, বিএনপি সহ আর কার কার বা কোন কোন দেশের সাথে আপোষ করেছেন? তা অতি শীঘ্রই জনগন জানতে চায়। মনে রাখবেন, ১৯৭১ সালের গাদ্দারকে জাতি মনে রেখেছে এবং রাখবে, ঠিক ২০২৪ সালের গাদ্দারদেরও এই জাতি মনে রাখবে যদি বাংলাদেশ নামের রাষ্ট্রের অস্তিত্ব থাকে।
আল্লাহ্‌ মহান।

কমরেড সজীবুল হক
অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক
বাংলাদেশ তৃণমূল পার্টি
কেন্দ্রীয় কমিটি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট