1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

কেন্দুয়ায় সান্দিকোণা ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

কেন্দুয়ায় সান্দিকোণা ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার লুৎফর রহমান হৃদয়

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নে যুবদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে,এতে চারজনের অধিক আহত হয়েছেন।

০৪ অক্টোবর ২০২৫ ইং বিকাল ৩ ঘটিকার সময় কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সন্মেলনে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনুর সমন্বয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন- শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবুল স্থানীয় একটি কোচিং সেন্টারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করলে তার ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে অন্যান্য নেতাকর্মীরা ছুটে গেলে তাদেরও মারধর করা হয়।
এ ঘটনায় যুবদল নেতা হাবিবুর রহমান হাবুল (৪০), কৃষকদল নেতা নবীজুল (৩৫), ছাত্রদল নেতা রয়েল মিয়া (২২) ও রামিম (২০) আহত হন। গুরুতর আহত হাবিবুর রহমান হাবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
কেন্দুয়া উপজেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু।
এসময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, কেন্দুয়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট