1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

ঘিওরে এ এস আইয়ের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের হেনস্তার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

ঘিওরে এএসআইয়ের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের হেনস্তার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের ঘিওরে বিএনপির নেতাকর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘিওর থানা চত্বরে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর অনুসারী মীর কাউসার (ঘিওর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক) ও মো. সেলিম মিয়া (ঢাকার তেজগাঁও থানা কৃষকদলের আহ্বায়ক)সহ ২০–৩০ জন নেতাকর্মী বিজয়া দশমীর অনুষ্ঠানে অংশ নিতে একটি মন্দিরে যাচ্ছিলেন। ভিড়ের কারণে গাড়ি পার্কিংয়ে সমস্যা হলে থানার পাশে গাড়ি রাখার চেষ্টা করেন তারা।

খন্দকার আকবর হোসেন বাবলু বলেন, “ভিড়ের কারণে থানার ভেতরে গাড়ি রাখার কথা এসআই মাসুদ রানা বলেছিলেন। কিন্তু এসময় এএসআই রফিকুল ইসলাম হঠাৎ বাধা দেন এবং উত্তেজিত হয়ে আমাদের কর্মীদের সাথে খারাপ আচরণ করেন। তিনি ইচ্ছাকৃতভাবে এটি করেছেন। আসলে একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। আমাদের জনপ্রিয়তা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েছে।”

মীর কাউসারও একই অভিযোগ তুলে বলেন, “এসআই মাসুদ রানা অনুমতি দেওয়ার পর গাড়ি থানার ভেতরে ঢোকাতে গেলে এএসআই রফিকুল ইসলাম গেট বন্ধ করে দেন এবং আমাদের সাথে দুর্ব্যবহার করেন। পরে ওসিকে জানাতে গেলেও তিনি ব্যস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি। আগামীকাল আবারও বিষয়টি জানাবো।”

এএসআই রফিকুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর ইসলাম এ বিষয়ে বলেন, “আমি পূজা ও মণ্ডপের দায়িত্বে বাইরে আছি। পরে বিস্তারিত জানাবো।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট