1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

জমকালো আয়োজনে “দৈনিক রাজশাহীর আলো”র ১৫ বর্ষপূর্তি উদযাপন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

জমকালো আয়োজনে “দৈনিক রাজশাহীর আলো”র ১৫ বর্ষপূর্তি উদযাপন।

রাজশাহী প্রতিনিধিঃ রাকিবুল ইসলাম মিঠু।

“সত্যের সন্ধানে” স্লোগানকে ধারণ করে রাজশাহীর বহুল প্রচারিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকার ১৫ বর্ষপূর্তি ও ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, গুণিজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদ (কেন্দ্রীয় কমিটি) ঢাকা সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক আজিবার রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মীর তোফায়েল হোসেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, অবসরপ্রাপ্ত বিচারক মো. আরেফিন, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক লায়ন্স ডা. এ. এম- এ মানান, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহাবুদ্দিন, রাজশাহী প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি আবু কাওসার মাখন।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহীর আলো’র নির্বাহী সম্পাদক ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি (নিরো) ও
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ও আরটিভি প্রতিনিধি মোস্তফিজ রকি, মোহনপুর মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার স্টাফ রিপোর্টার মো. শাহিন সাগর, মহানগর জাসাস সভাপতি এ্যাড. রজব আলী, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ জীবন, কোষাধক্ষ্য মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক আরেফিন নিহাল, নির্বাহী সদস্য মশিউর রহমান, সদস্য সিরাজুল ইসলাম রনি, এবং রাজশাহীর আলো পত্রিকার উপদেষ্টা পরিষদ সদস্য ও বিশাল কনফেকশনারির স্বত্বাধিকারী আলহাজ্ব আবু বাক্কার আলী, যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক কাজি আসাদুর রহমান টিটু, রাজশাহীর আলো পত্রিকার স্পোর্টস রিপোর্টার রফিকুল ইসলাম স্বাধীন, জাতীয় মৎস্যজীবি সমিতি বাংলাদেশ সভাপতি সোলাইমান।

বক্তারা দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে অটল থেকে পাঠকের আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে কেক কাটা, গুণিজন সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বর্ষপূর্তির এ আয়োজন সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট