1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

লামা- চকোরিয়া সড়কের গহীন জঙ্গল থেকে অস্ত্র’সহ ৫ জন ডা’ক’ত কে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

লামা- চকোরিয়া সড়কের গহীন জঙ্গল থেকে অস্ত্র’সহ ৫ জন ডা’ক’ত কে গ্রেফতার করেছে পুলিশ

এস এম আকাশ : ইউনিট ইনচার্জ (সি আই ইউ)

কক্সবাজার জেলার চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা- আলীকদম- চকোরিয়া সড়কের চকরিয়ার শেষ সীমান্তে রাস্তার উপর ৮/৯ জনের একটি ডাকাত দল দেশীয় তৈরী অস্ত্রসস্ত্র নিয়ে রাস্তায় ডাকাতির উদ্দেশ্যে রাস্তায় গাছ ফেলে চকরিয়াগামী কয়েকটি গাড়ী আটকে ফেলে। তখন চকরিয়া থানা পুলিশের টিম ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা কয়েকটি গাড়ীর গ্লাস ভাংচুর করে কয়েকজনকে মারধর করে মহাসড়কে দুই পাশে গভীর জঙ্গলে পালিয়ে যায়।

উপরোক্ত ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এসআই জাকির হোসেন বাদী হয়ে চকরিয়া থানার মামলা নং- ৫০, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২৫; ধারা- 399/402 The Penal Code 1860 দায়ের করেন।

আজ ১ অক্টোবর’২৫ ইং কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীন এর সাবির্ক দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ চকরিয়া থানা তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই সোহরাব সাকিব, এসআই আরকানুল ইসলাম, এএসআই খলিলুর রহমান, এএসআই জুয়েল বড়ুয়া, এএসআই আনোয়ার হোসেন, এএসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোড সংলগ্ন গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড় সহ আশপাশ এলাকায় দুপুর ১২.১০ ঘটিকা হতে বিকাল ১৬.১০ ঘটিকা অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি মামলার সাথে সক্রিয়ভাবে জড়িত আসামী- ১। মোঃ ওমর ফারুক(২৮),পিতা- শহরমুল্লুক, মাতা- মুরশিদা বেগম, সাং- অচিতার বিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ২। মোঃ জিসান(১৯), পিতা- মোঃ ফয়েজ, মাতা- আমেনা বেগম, সাং- অচিতার বিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, ৩। জসিম উদ্দিন প্রঃ বার্মাইয়া জসিম (২৬), পিতা-জাকের আহমেদ, মাতা-আয়েশা বেগম, সাং-উচিতারবিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৪। মোঃ মোবারক (২৫), পিতা- নজরুল ইসলাম সাং- মুসলিম নগর ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী, চকরিয়া কক্সবাজার, ৫। মোঃ আবুল কালাম, পিতা- আবদুল মজিদ, সাং- স্থায়ী বিনামা,০৬নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভার, বর্তমান- মুসলিম নগর,ফাঁসিয়াখালী, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদের’’কে ১।একটি দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি, ২। একটি দেশীয় তৈরী লোহার পাইপগান, ৩। ১টি সাদা রংয়ের তাজা কার্তুজ, ৪। ৫টি বিভিন্ন সাইজের দা ও রাম দা সহ গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, উপরোক্ত আসামীগণ আন্তজেলা ডাকাত দলে সক্রিয় সদস্য। আসামীগণ চকরিয়া থানায় সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে। চকরিয়া থানা ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ডাকাতদের বিরুদ্ধে থানা পুলিশের জিরো টলারেন্স অভিযান চলছে।

আটকৃত ডাকাতদের তথ্য ও দেখানো মতে অস্ত্র ও ডাকাতিকাজে ব্যবহৃত সরঞ্জামী উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট