1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী,, শারদীয় দূর্গা মন্দির পরিদর্শনে এ কথা বললেন অ্যাডভোকেট এম এ মজিদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

“সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী,, শারদীয় দূর্গা মন্দির পরিদর্শনে এ কথা বললেন অ্যাডভোকেট এম এ মজিদ

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন, ঝিনাইদহ -২ আসনের সম্ভাব্য বিএনপি মনোনয়ন প্রত্যাশী ঝিনাইদহ জেলা বিএনপি’র সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ।

তিনি হরিণাকুন্ডু শারদীয় দুর্গা মন্দির সহ উপজেলার ২৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।সফর সঙ্গী হিসাবে, জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ সর্বক্ষণ সঙ্গে থেকে প্রতিটি পূজা মন্ডপের পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয়ে খোঁজখবর নেন এবং সকল প্রকার সহায়তার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে তিনি বলেন, “সংখ্যালঘু বলে কিছু নেই — আমরা সবাই বাংলাদেশী।
তিনি আরও জানান, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ঝিনাইদহ ২ আসনের সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।এরই পরিপ্রেক্ষিতে উপজেলার প্রতিটি মন্দির কমিটির হাতে ১০০০০ হাজার করে নগদ টাকা প্রদান করেন।
নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধর্মীয় সম্প্রীতির এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।
এ ছাড়া ও, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখার বাস্তবায়ন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন অ্যাডভোকেট এম এ মজিদ ।
তিনি বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা কর্মসূচিই একমাত্র পথ। এ সময় তিনি উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে অংশ নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট