1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

দ্বিতীয় বিয়ে করায় দাগনভূঞায় স্ত্রী- স্বামীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

দ্বিতীয় বিয়ে করায় দাগনভূঞায় স্ত্রী- স্বামীকে কুপিয়ে হত্যা

আবুল হাসনাত তুহিন ফেনী জেলা প্রতিনিধি:-

পারিবারিক কলহের জের ধরে ফেনীর দাগনভূঞা পৌরসভার জগত পুর গ্রামে স্ত্রী খালেদা ইয়াসমিন তার স্বামী আলমগীরকে (৪২) কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।  মঙ্গলবার সকাল ১০ টার সময় নিহতের বসতঘরে এ ঘটনা ঘটে। পুলিশ হত্যাকরী স্ত্রী খালেদা ইয়াসমিনকে (৩২) আটক করেছেন এবং লাশ ময়না তদন্তের জন্য ফেনী মর্গে প্রেরন করেছেন। 

পুলিশ এবং স্থানীয়রা জানান,জগত পুর গ্রামের গফুর ভান্ডারীর ছেলে নিহত আলমগীর পেশায় একজন গাড়ী চালক। ২০০২ সালে খালেদা ইয়াসমিন করে বিয়ে করে। বিয়ের পর থেকেই তাদের কলহ লেগে থাকতো। নিহত আলমগীর ভরনপোষণে ইয়াসমিনকে কষ্ট দিয়ে যাচ্ছে। এরপর আবার দ্বিতীয় বিয়ে করে ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করেন। ইয়াসমিনকে সময় দিতনা।ভরণপোষণও দিতনা। আটক খালেদা ইয়াসমিন জানান, তার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঐ বউয়ের সাথে থাকে তার সাথে থাকেনা,ভরণপোষণও দেয়না  তাই তিনি কষ্ট সহ্য করতে না পেরে কুপিয়ে তার স্বামীকে হত্যা করেছে। ইয়াসমিন আরো জানান, প্রথমে আলমগীর তাকে এলোপাতাড়ী মারে তারপর সে ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ী কোপায়। এতে তার ফাঁসি হলেও তার কোন আপত্তি নেই বলেও সাংবাদিকদের বক্তব্য দেন। থানার অফিসার ইনচার্জ ওয়াহেদ ফারভেজ জানান,হত্যাকারী ইয়াসমিনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট