বিএনপি নির্বাচনে বিজয়ী হলে জনগনের অধিকার নিশ্চিত করবে : ড.মঈন খান
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। জনগন আগামী নির্বাচনে দেশের উন্নয়নে বিএনপিকে বিজয়ী করবে । আওয়ামী লীগ ১৭ বছর হিন্দু সম্প্রদায়ের বন্ধু সেজে তাদের ক্ষতি করে গেছে। আওয়ামীলীগ দেশের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়ে একক কর্তৃত্ব করেছে।
হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার, অনাচারে অতিষ্ট হয়ে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও বিচার নিয়ে দিয়েছিল । তবে সেখানেও হিন্দুরা কোন সুফল পায়নি। কারণ আওয়ামী লীগ মুখে বলে এক কথা, কাজ করে উল্টোটা। ধর্ম,বর্ণ নির্বিশেষে সবাই এক তা বিশ্বাস করে। জাতীয়তাবাদ যে ভাবে একজন নাগরীক তার সকল অধিকাংশ নিশ্চিত করতে পারে। জনগণ যদি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে তবে জণগণের অধিকার নিশ্চিত করবে।
নরসিংদীর ঘোড়াশাল বাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথ সভায় রবিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ঘোড়াশাল পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সোবাহান ভূইয়ার সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ প্রমুখ।