1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

বাকেরগঞ্জে কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার-৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জে কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার-৩

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সোহেল খান নামে এক কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কবাই ইউনিয়নের উত্তর কবাই গ্রামের মন্নান হাওলাদারের পুত্র ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি, বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য শাহিন হাওলাদার ও তার ভাই শামিম হাওলাদার, এক‌ই গ্রামের শাহজাহান খানের ছেলে শওকত খান।

নিহত কৃষক সোহেল খান উপজেলার কবাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কবাই গ্রামের নূর ইসলাম খানের ছেলে।

শনিবার রাত সাড়ে ১১টার সময় সোহেল খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত পা বেঁধে রাত ১২ টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী মসজিদের সামনে নিয়ে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। পরিকল্পিত হত্যাকান্ডকে ধামাচাঁপা দিতে রাত ১টার সময় মসজিদের মাইকে এলাকায় ডাকাত পরেছে বলে প্রচার চালিয়ে মব সৃষ্টি করে। ২৮ সেপ্টেম্বর সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরবর্তীতে নিহত সোহেলের মা নিলুফা বেগম বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত আসামিদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট