1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

টাইফয়েডমুক্ত সমাজ গড়তে” কেন্দুয়ায় সমন্বয় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

“টাইফয়েডমুক্ত সমাজ গড়তে” কেন্দুয়ায় সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার লুৎফর রহমান হৃদয়

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান প্রচারণার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (তারিখ) সকাল ১১টায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী।
সভাটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাঈম হোসেন ও মেডিকেল অফিসার ডাঃ শহীদুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আসাদুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লাইমুন হোসেন ভূঁইয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা আজিজুল হক, কেন্দুয়া পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক ওয়াহিদ ও স্বাস্থ্য পরিদর্শক লুৎফর রহমান ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর ও নিরাপদ। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এ কর্মসূচি সফল করা সম্ভব।
সভায় আগামী দিনে উপজেলায় সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট