1. live@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান
  2. info@www.thedailyanushandan.online : দৈনিক অনুসন্ধান :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার (বাপার) কেন্দ্রীয় সদস্য নির্বাচিত সরিষাবাড়ীতে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ হরিণাকুন্ডাতে নানা আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস৷ বিদ্যালয়ে ভয়াবহ অনিয়মের খোঁজ” অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য—বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কি ‘নো–রুল জোন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তারের নেই কোন দায়িত্ব কাণ্ডজ্ঞান নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চলছে কোমলমতি শিশুদের শিক্ষাদানে অবহেলা। বিএনপি’র কোলে আওয়ামী লীগের বসবাস বাড্ডা-আফতাবনগর এলাকায় প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দৈনিক ঢাকার সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি মো: টোকন শেখের মামা মুজিবের ইন্তেকাল খিলগাঁওয়ে অপরাধ নেটওয়ার্কের দখলদারি: এলাকাবাসীর অভিযোগে উঠে আসছে ভয়ংকর বাস্তবতা মাদক–সন্ত্রাসের ছায়ায় খিলগাঁও:একের পর এক অভিযোগে প্রশাসনের নীরবতা প্রশ্নের মুখে সীমান্ত হতে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ সিনিয়র সাংবাদিক শেখ শাহীন NPS-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত মহেশ্বর পাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন কেএল ৭৭ এর শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা হস্তান্তর অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাদ্য ও নগদ অর্থ বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা পরিবার ও সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের জলবাজার, তত্তীপুর, সাত্তারমোড়, শেখটোলা এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বাড়ি গিয়ে প্রায় সাড়ে তিনশ পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। উজিরপুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহর আয়োজনে প্রত্যেক পরিবারকে ৮ কেজি করে চাল ও ৪০০ টাকা করে প্রদান করা হয়।

এসময় বিএনপি নেতা মো. সানাউল্লাহ জানান, আমি গত দেড় বছর ধরে উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিম্ন আয়ের প্রতিবন্ধী, অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এসব বিতরণ করা হচ্ছে। আগামীতেও এই খাদ্য ও নগদ অর্থ বিতরণ অব্যাহত থাকবে। আমি একটি মাদরাসায় চাকুরি করি। সেখান থেকে পাওয়া বেতনের পুরোটাই প্রত্যেক মাসে এভাবেই খাদ্য ও নগদ অর্থ বিতরণ করে দেয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, উজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. জাকারিয়া, ইউপি সদস্য আনারুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ওয়াহেদুর রহমান, ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বাবুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট